গুগল মিটের ব্যাকগ্রাউন্ডে চলবে ভিডিও
ভিডিও কলকে আরও মনোযোগী ও নমনীয় করতে গুগল মিটের বেশকিছু আপডেটের ঘোষণা দিয়েছে গুগল ওয়ার্কস্পেস। এর মধ্যে অন্যতম হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড রিপ্লেসপেমন্ট, যা স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ডের চেয়ে বিষয়টিকে জীবন্ত করে তুলবে। খবর এনগ্যাজেট।
প্রথমদিকে ক্লাসরুম, পার্টি এবং বনের ভিডিও যুক্ত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ভিডিও যুক্ত হবে বলে জানানো হয়েছে।
আগামী মাসের শুরু থেকেই ডেস্কটপে গুগল মিট ব্যবহারকারীদের ইউজার ইন্টারফেস পাল্টানো শুরু করবে গুগল। সেখানে ভিডিও প্যানেলকে কাস্টোমাইজ করার সুযোগ থাকবে। নিজস্ব ভিডিও ফিডে ব্যবহারকারীর আরও অধিক নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া সকল মিট কলে নিজের ফিড পুরোপুরি বন্ধ রাখারও সুযোগ যুক্ত হবে।
মোবাইলে মিট কল ব্যবহারকারীদের জন্য আসছে ডেটা সেভিং মোড। এছাড়া আসছে অটোজুমসহ নানাবিধ ফিচার।
ডিবিটেক/বিএমটি